ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বাংলাদেশের ১৬ তম অ্যটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মৌলভীবাজার জেলার কৃতি সন্তান এ এম আমিন উদ্দিন

অন্যান্য ২৫৫৫ বার পঠিত

মোঃজাকির হোসেনঃমৌলভীবাজার মোঃজাকির হোসেনঃমৌলভীবাজার Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৪৩, ৯ অক্টোবর, ২০২০

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। তিনি বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

এএম আমিন উদ্দিনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।

তিনি বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এএম আমিন উদ্দিন-কে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা দিন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে এই পদ শুন্য হয়ে যায়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT