ঢাকা (বিকাল ৩:৪১) মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

হেঁটে বা সাইকেলে পার হওয়া যাবে না পদ্মা সেতু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বিকেল ০৫:৩৩, ৩০ মে, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যে দিয়ে আগামী ২৫ জুন থেকে উন্মুক্ত হচ্ছে পদ্মা সেতু। তবে যারা পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে সেতু পার হওয়ার চিন্তা করেছেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ, পদ্মা সেতুতে এ সুযোগ রাখা হয়নি।

সোমবার (৩০ মে) পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সতু ও সড়ক) শাহ মো. মুসা এ তথ্য জানান।

তিনি বলেন, পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে পদ্মা সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলবে। কেউ যদি পায়ে হেঁটে যায় বা স্লো মুভিং কিছু যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে।

এ দিকে রোববার (২৯ মে) পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তার আগে সেতু পার হতে যানবাহনের টোলের পরিমাণও গেজেট আকারে প্রকাশ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT