ঢাকা (বিকাল ৩:২১) শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

স্বদেশ নিয়ে একটি পদ্য

অন্যান্য ২৩৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার বেলা ১২:৩৫, ৭ জানুয়ারী, ২০২১

দেশ

মোঃ বুলবুল হোসেন

 

 

সঠিক পথে যাচ্ছে চলে

প্রিয় দেশ যখন,

সবাই জানে দেশের মানুষ

ফল পাচ্ছে এখন।

 

সুফল পাচ্ছে দেশের মানুষ

 তুমি ভাবছো কি,

 নিজের কাজে স্বার্থ ছাড়া

 ভালো করছো কি।

 

তোমার কারণ শতো মানুষ

হয় বস্ত্রহারা,

ধরা খেয়ে তোমার জীবন

এখন কাজ সারা।

 

তুমি এখন ডুবে আছো

অন্ধকার ঝাপে,

তোমার এখন অনেক দাপট

দেশ মানুষ কাঁপে।

 

জগৎ বুকে তোমার এখন

নাই কোনো অভাব,

পরের ধনে উঁকিমারা

কেন তোমার স্বভাব।

 

তুমি বাপু থামাতে চাও

উন্নয়ন ধারা,

ধিক্কার জানায় দেশের মানুষ

তোমার হয় যারা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT