ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫৫, ২৯ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশের সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), বিচ্ছিন্নতাবাদী কিংবা তারা যারাই হোন-আমাদের সীমান্তে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এটা আমাদের ক্লিয়ার মেসেজ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) প্রশিক্ষণ প্রতিষ্ঠান “বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি)” প্যারেড গ্রাউন্ডে ৯৮তম রিক্রুট ব্যাচ নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, মিয়ানমার তাদের এলাকায় যুদ্ধ করবে, তারা আমাদের দেশে অনুপ্রবেশ ঘটাবে না কিংবা অনুপ্রবেশ করবে না।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নতুন করে আর কাউকে আহ্বান করছি না। তারা তাদের সীমানায় যুদ্ধ করুক, কিন্তু আমাদের সীমানায় তাদেরকে আর ঢুকতে দেবো না।

মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার তাদের দেশের মধ্যেই বিভিন্ন সময় সংকটের মধ্যে পড়েছে। সেখানে আরাকান আর্মিসহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীরা যুদ্ধ করছে। আমরা শুনেছি, মিয়ানমার আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। এ ঘটনায় আমাদের দেশের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনোভাবেই যেন আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কিংবা অন্য কোনো বাহিনীর সদস্য আমাদের সীমানায় না ঢুকতে পারে; সেই লক্ষ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিজিবি রাতদিন কাজ করছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT