ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সিলেটের রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবী জানিয়েছেন দুধরচকী

হাফিজ মাছুম আহমদ দুধরচকী,সিলেট হাফিজ মাছুম আহমদ দুধরচকী,সিলেট Clock মঙ্গলবার রাত ০২:১৫, ১৩ অক্টোবর, ২০২০

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সিলেটের রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির জোরদাবী জানিয়েছেন, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

দুধরচকী আরো বলেছেন, সিলেটের মাটিতে কোন অপকর্ম আর বরদাস্ত করা হবে না। রায়হান আহমদ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের সম্মুখিন করতে হবে।

সিলেট ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি যে কোন মূল্যে এই ভূমির সম্মান রাখতে হবে। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হান আহমদের মৃত্যু হয়েছে।

দুধরচকী, এই মর্মান্তিক মৃত্যুর জন্য রায়হান আহমদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন। দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন রায়হান আহমদকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহুম্মা আমিন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT