ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

‘সিদ্ধান্তে আমার মনের কথা শুনব’, বললেন নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার

খেলাধুলা ২২২৩ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার বেলা ১২:২৮, ২৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন, নির্বাচনী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় নিজের বিবেক ও মনের কথাকেই প্রাধান্য দেবেন—ফলাফল যাই হোক না কেন।

 

মঙ্গলবার (২৫ মার্চ) নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, কারণ আমিও মানুষ। ভুল হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আমি আমার মনের কথা শুনব। সমালোচনা হলেও তা গ্রহণ করব।”

 

তিনি আরও বলেন, এই দায়িত্ব নেওয়ার সময়ই জানতেন যে তার সিদ্ধান্ত নিয়ে বিভক্ত মতামত থাকবে। “দশজনের মধ্যে হয়তো পাঁচজন বলবে ঠিক হয়েছে, আর পাঁচজন বলবে ভুল হয়েছে—এটা মেনেই আমি কাজ শুরু করেছি,” যোগ করেন তিনি।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি হাবিবুল বাশারকে পুরুষ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। ‘মিস্টার ফিফটি’ খ্যাত এই সাবেক অধিনায়ক দায়িত্ব নিয়েছেন গাজী আশরাফের স্থলাভিষিক্ত হয়ে, যার চুক্তির মেয়াদ গত মাসে শেষ হয়েছে।

 

চার সদস্যের নতুন নির্বাচক প্যানেলে বাশারের সঙ্গে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। এর মধ্যে হাসিবুল আগের প্যানেলেও ছিলেন, আর নাঈম ও নাদিফ দুজনই সাবেক জাতীয় দলের ক্রিকেটার।

 

খেলোয়াড়ি জীবনে হাবিবুল বাশার ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং ১৮টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। অবসরের পর ২০১৩ সাল থেকে দীর্ঘ ১১ বছর নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নারী দলের প্রধান ও বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বেও ছিলেন তিনি।

 

গত সেপ্টেম্বরে নির্বাচক আবদুর রাজ্জাকের পদত্যাগের পর থেকে প্যানেলটি দীর্ঘদিন সদস্যসংকটে ছিল। নতুন নিয়োগের মাধ্যমে এখন পূর্ণাঙ্গ রূপ পেল নির্বাচক কমিটি।

 

নতুন দায়িত্বে বাশারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দল গঠন ও ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করা—যেখানে তার ‘হৃদয়ের সিদ্ধান্ত’ কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT