ঢাকা (রাত ১০:৩৮) রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সরকার সংশ্লিষ্টদের জন্ম নিবন্ধনে অবহেলা নিয়ে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার সন্ধ্যা ০৭:০৯, ২৯ মে, ২০২২

জন্ম-মৃত্যু সনদ পাওয়ার ক্ষেত্রে জনগণ যেসব অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তা রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে সংশ্লিষ্ট সার্ভার থেকে বিপুল ডাটা গায়েব হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তদন্ত না করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একইসঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০১৯-এর রুল-১৯ অনুযায়ী বিবাদীদের কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।

আইনজীবী বলেন, রুল দেওয়ার পাশাপাশি আদালত বিবাদীদেরকে জন্ম ও মৃত্যুর যে বিশাল পরিমাণ ডাটা সার্ভার থেকে গায়েব হয়েছে, সেগুলো তদন্তপূর্বক আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT