ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিবগঞ্জে উদ্বোধন হলো পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচী-২০২০

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার দুপুর ০৩:২৫, ২৫ জুন, ২০২০

সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” প্রতিপাদ্যে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচী-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২৪ জুন বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির সভাপতিত্বে উপজেলার পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ
সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

বক্তারা বলেন, বিশ্বব্যাপি ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসের কারণে অর্থনীতিতে বিশাল প্রভাব পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে শুধু কর্মক্ষম ব্যক্তি, পরিবার নয় দেশের প্রান্তিক কৃষকদেরও প্রনোদোনার আওতায় আনা হয়েছে।

আর তাই এই করোনাকালে সঠিক দিক নির্দেশনা মেনে কিভাবে পাট চাষীরা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে পারবে তাই এই প্রশিক্ষণের বিষয়বস্তু বওে জানানো হয় উদ্বোধন অনুষ্ঠানে।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার আমিনুজ্জামান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT