ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শিনজো আবের মৃত্যুতে শনিবার পালিত হবে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০২:৫২, ৯ জুলাই, ২০২২

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার (৯ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

শিনজো আবেকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ আখ্যা দিয়ে আজ শনিবার এই শোক পালন করা হবে। অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা।

শুক্রবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ রাতে প্রজ্ঞাপন জারি করে এই শোক ঘোষণা করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায়, এ দিন বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT