ঢাকা (রাত ৪:১৫) মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লোহাগড়ার দিঘলিয়ায় টিসিবির পণ্য বিক্রি শুরু

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার ১২:০৫, ২২ আগস্ট, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।

জানা গেছে, রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেসার্স সরদার এন্টারপ্রাইজের মাধ্যমে টিসিবির পণ্য; সরকার নির্ধারিত দাম ৪০৫ টাকায় বিক্রি করা হয়।

প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মুসুড়ির ডাল ও ১ কেজি চিনি বিক্রি করা হয়।

ডিলার স.ম.ওহিদুর রহমান জানান, রবিবার ১২০৩ জন কার্ডধারীকে পণ্য দেয়া হয়েছে। পুলিশসহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ পণ্য বিক্রি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পণ্য পেয়ে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন এবং তারা খুশি। বিতরণকালে পরিবেশও  শান্ত ছিলো। কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT