ঢাকা (রাত ১১:৩৪) মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

দাউদকান্দিতে ভারতীয় মাদকসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock মঙ্গলবার রাত ১০:০০, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে ভারতীয় মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাদিম নামে এক মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিক্রির উদ্দেশ্যে তার সঙ্গে থাকা ৭০ বোতল কোডিন মিশ্রিত স্কাফ। ভারতীয় ৪ বোতল বিয়ার জব্দ করা হয়। সে দোনারচর গ্রামের আনোয়ার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” ধৃত আসামির বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩।

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, ” ভারতীয় মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ বিকালে নাদিম নামে একজনকে আটক করে।

ধৃত আসামিকে বুধবার সকালে বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হবে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT