ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে সেলিনা ফাউন্ডেশন ক্রিকেট লীগের উদ্বোধন

খেলাধুলা ২১৯০৯ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার রাত ০৮:১৩, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

সেলিনা শহীদ ফাউন্ডেশন প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এ খেলা উদ্বোধন করা হয়।
এসময় ক্রিকেট উপ-কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আহসানুল কবির রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশিষ্ট শিল্পপতি ও এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লি. এর ভাইস চেয়ারম্যান কাজী শহিদ ইসলাম পাপুল, সেলিনা ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু। এসময় বক্তব্য রাখেন, রায়পুর পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রণি প্রমুখ।


আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে টুনামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। আয়োজকরা জানান, মাস ব্যাপি এই খেলা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT