ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লকডাউন শিথিল করছে ইরান, খুলে দিচ্ছে মসজিদ

সেলিম খান সেলিম খান Clock বুধবার দুপুর ০২:১২, ৬ মে, ২০২০

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনার কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশ লকডাউন করেছে। আবার কিছু দেশ লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।

করোনার কারণে প্রায় দুই মাস লকডাউন থাকার পর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ইরান। সোমবার থেকে বেশ কিছু অঞ্চলের মসজিদ খুলে দিচ্ছে ইরান। এছাড়াও লকডাউন শিথিল করে শিগগিরই স্কুলও খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

রোববার ইরানের করোনাভাইরাস নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানে করোনা সংক্রমণের কম ঝুঁকিতে থাকা ১৩২টি কাউন্টিতে আগামীকাল থেকেই মসজিদ খুলে দেয়া হবে।

তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা বেশি জরুরি বলে জানিয়েছেন তিনি। ঝুঁকি কম হওয়ায় আগামী ১৬ মে থেকে স্কুলগুলো খুলে দেয়ার চিন্তাভাবনা করছে ইরান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT