ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লকডাউন বাড়ছে আরও এক সপ্তাহ,কাল প্রজ্ঞাপন

জাতীয় ২৪১২ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার বিকেল ০৪:০৯, ১৫ মে, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি শনিবার গণমাধ্যমকে জানান, পরিস্থিতির বিবেচনায় ও ভারতের অবস্থা দেখে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই বিধি-নিষেধ বাড়ানো হচ্ছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামীকাল রোববার শেষ হওয়ার কথা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এই বিধি-নিষেধের মধ্যে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। দোকান-পাট শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এপ্রিলের শুরুতে দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যায়। সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধি-নিষেধ দেওয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতা কারণে পরবর্তীতে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ।

মেয়াদ শেষ হয় ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে সেটি দুই দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। এবার আরেক দফায় বাড়ছে লকডাউন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT