র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ
আরিফুল ইসলাম
সোমবার দুপুর ০২:২০, ১৬ মার্চ, ২০২৬
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মো. আহসান হাবীব পলাশ র্যাবের সাবেক প্রধান এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।


