ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার বেলা ১২:১৭, ৯ সেপ্টেম্বর, ২০২২

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার, আগামীকাল শনিবার ও পরশু রোববার দেশে তিন দিন রাষ্ট্রীয় শোকপালন করা হবে।

লন্ডনে বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। তার বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তার হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।

বিবিসির খবর অনুসারে রানি শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ১০ থেকে ১১ দিন পর। এ কয়দিন লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT