ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বড়লেখা সীমান্তে প্রিন্টারসহ ভারতীয় ৫ হাজার প্যাকেট বিড়ি জব্দ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার বিকেল ০৪:৩৮, ২৯ এপ্রিল, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা বোবারতল সীমান্তের মেইন পিলার ১৩৮০ হতে প্রায় দেড়শ’ গজ অভ্যন্তরে সিজার মূল্য প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকার ৫ হাজার প্যাকেট ভারতীয় শেখ নাসির পাতার বিড়িসহ একটি প্রিন্টার আটক করেছে বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় বিজিবির বোবারথল বিওপির টহল সুবেদার মো. সুলাইমান আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব তামাকজাত দ্রব আটক করা হয়।

বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গাজী শহিদুল্লাহ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় বড়লেখা উপজেলার সীমান্তবর্তী পেকুছড়া এলাকায় আত্মগোপন করে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল।

বিকাল ৩টার দিকে স্থানে সীমান্তের কাছাকাছি এক চোরাকারবারিকে পলিথিনে মোড়ানো বস্তা মাথায় নিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করে৷ বিজিবির ধাওয়া খেয়ে পাশের একটি ঝোপের ভেতরে বস্তা রেখে ওই চোরাকারবারি পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল পরিত্যক্ত অবস্থায় ওই ঝোপের ভেতর থেকে বস্তাটি উদ্ধার করে থেকে ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শেখ নাসির পাতার বিড়ি ও একটি অকেজো প্রিন্টার আটক করে।

আটককৃত তামাক জাতীয় দ্রব্যের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT