ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু সহোদরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ

সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০৮:২৮, ১৭ আগস্ট, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু সহোদরের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় শিশুদের মা গুরুতর আহত হয়েছেন।

মৃত শিশু দুইটি হচ্ছে- জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের পরিমল পালের ছেলে পার্থ পাল (১০) ও প্রত্যয় পাল (৫)। এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ১৭ আগস্ট  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পরিমল পালের বড় শিশু পুত্র পার্থ পাল বৈদ্যুতিক পাখার সুইচ দিতে গেলে সে বিদ্যুৎস্পৃস্ট হয়।

এ দৃশ্য দেখে তার ছোট ভাই প্রত্যয় পাল বড় ভাইকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃস্ট হয়। এ ঘটনায় বাড়ির লোকজনের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে শিশু দুইটিকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু ওই সময় কর্তব্যরত চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন। আর এ দৃশ্য দেখার পর থেকে শিশু দুইটির মা মানসিক ও শারিরিকভাবে আহত হয়ে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT