ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার, আটক ১

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock সোমবার বিকেল ০৪:০৪, ১৯ মে, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (১৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। অভিযানে এক যুবককে আটক করা হয়।

আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার আঙ্গুরের ছেলে সাদ্দাম হোসেন (৩৬)।

এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার (১৮ মে) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড ম্যাথর পাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দামকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদ্দাম মাদক চোরাকারবারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT