ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রাম মুক্ত দিবস পালন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার রাত ০৮:১৫, ৬ ডিসেম্বর, ২০২০

আজ ৬ ই ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস।কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদার সাথে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (৬ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন র‌্যালি, আলোচনাসভা ও স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।

সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে বিজয় র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনীর সদস্যরা কুড়িগ্রাম থেকে পালিয়ে যায়। মুক্ত হয় কুড়িগ্রাম। শহরের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধার বিজয় পতাকা উত্তোলন করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT