ঢাকা (বিকাল ৩:২১) মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ: কুমিল্লা ইপিজেড শ্রমিকদের বিক্ষোভে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার দুপুর ০২:১৭, ৭ এপ্রিল, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ পদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থান নিয়ে বিক্ষোভে নেমেছেন কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধে স্থবির হয়ে পড়ে মহাসড়কের যান চলাচল।

 

সকাল থেকেই শত শত শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বকেয়া বেতনসহ নানা দাবিতে স্লোগান দিতে থাকেন। তাদের এই কর্মসূচির ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।

 

বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে তাদের বেতন পরিশোধ করা হয়নি। এ বিষয়ে শ্রমিক কামাল হোসেন বলেন, নাসা গ্রুপে বিনা নোটিশে কারখানা বন্ধ করা দিয়েছে। এছাড়াও দীর্ঘদিন যাবত শ্রমিকদের বেতন আটকে রেখেছে। আমাদের দাবি আদায় না হওয়া মহাসড়ক থেকে উঠব না।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT