ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock রবিবার রাত ০৯:৪৬, ৬ সেপ্টেম্বর, ২০২৬

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমকে পুরস্কৃত করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “এই অর্জন পুরো জেলা পুলিশের টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি কাজের গতি আরও ত্বরান্বিত করে।”

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, “এমন অর্জনের নেপথ্যে রয়েছে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিবৃন্দ। তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

কুমিল্লা জেলা পুলিশের এ অর্জনকে জেলা পুলিশের সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT