কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল
হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা)
বুধবার রাত ১১:৫৯, ৯ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা জেলার আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম। একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
বুধবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার( এসপি) জেলা পুলিশের সভাকক্ষে এক আয়োজিত সভা এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন — এসপি মো. আনিসুজ্জামান
মহান আল্লাহর অশেষ রহমত এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেলের দিকনির্দেশনা ও সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।
নিজের এ অর্জনকে দাউদকান্দি মডেল থানার প্রতিটি অফিসার ও ফোর্সের সম্মিলিত সাফল্য হিসেবে উল্লেখ করে ওসি সাজেদুল ইসলাম বলেন, “এই অর্জন আমার নয়—দাউদকান্দি মডেল থানার প্রতিটি অফিসার ও ফোর্সের। সকলের পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্ববোধের সম্মিলিত ফল এই স্বীকৃতি।”
তিনি আরও বলেন, দাউদকান্দি মডেল থানা এলাকার সম্মানিত নাগরিক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের আস্থা, সহযোগিতা ও ভালোবাসার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে জনগণের সেবায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে এই ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি দাউদকান্দি মডেল থানা এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
দাউদকান্দি মডেল থানার এই স্বীকৃতিতে স্থানীয় নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, জনগণের নিরাপত্তা, মাদক ও অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় থানার কার্যক্রম ভবিষ্যতেও আরও গতিশীল হবে।



