ঢাকা (দুপুর ২:১৬) শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ফুল নিয়ে পদ্য

অন্যান্য ২৪২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১১:৩৪, ৪ জানুয়ারী, ২০২১

সরিষা ফুল

মোঃ বুলবুল হোসেন

 

 

হলদে ফুলে রূপের বাহার

চোখে নামে ক্লান্তি,

সরিষা ফুল গন্ধ ছড়ায়

সবুজ গাছে শান্তি।

 

হলদে ফুলের গন্ধ মাখা

প্রজাপতি ফুলে,

সরিষা ফুল মনের সুখে

হিমেল হাওয়ায় দুলে।

 

গন্ধে পাগল মৌমাছি দল

প্রিয় হলদে ফুলে,

নেচে গেয়ে হলদে ফুলে

বসে মধু তুলে।

জগৎ বুকে সার্থক জন্ম

 বলে হলদে ফুলে,

গন্ধ আমি বিলিয়ে দেই

দুলে হাওয়ার তালে।

 

মাঠের মাঝে ফুল বাগিচায়

 সরিষা ফুলের কেশ,

দেখতে যেনো রূপের বাহার

সবুজে বাংলাদেশ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT