ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নড়াইলে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

নড়াইল জেলা ২১৪৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:৪৬, ৪ জুলাই, ২০১৯

মোঃ আঃ রহমান শেখ (নড়াইল) :

নড়াইলে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা জাঁকজমকের সাথে পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) নড়াইল সদর, কালিয়া,ও লোহাগড়া উপজেলায় স্ব স্ব রথযাত্রা মাঠে অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রার অনুষ্ঠানমালার মধ্যে পূজা অর্চনা, র‍্যালী, আলোচনা সভা, প্রসাদ বিতরন, ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলাগুলো নড়াইল সদরের নিশীনাথতলা, লোহাগড়া উপজেলায় লোহাগড়া আদর্শ সরকারি কলেজ মাঠ এবং কালিয়া উপজেলায় শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ মাঠ চত্বরে গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। ১২ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
মেলায় গ্রামীণ লোকজন তাদের হাতে তৈরী বিভিন্ন পন্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে আসেন। রথযাত্রা উপলক্ষে উক্ত এলাকাগুলোতে পুলিশের বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যায়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT