ঢাকা (সকাল ৭:১৯) রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে জাতীয় নাগরিক কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শুক্রবার রাত ১১:৩৯, ২৮ মার্চ, ২০২৫

দাউদকান্দি উপজেলার জাতীয় নাগরিক কমিটির(এনসিপি) উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার(২৮ মার্চ) বিকালে উপজেলা পৌরসদরের আহম্মদিয়া প্লাজার রুফ টপে জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির সদস্য মাজহারুল ইসলাম হানিফ, সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জিয়াউদ্দিন আয়ান,

উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার।

 

এতে বক্তারা বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার মান অক্ষুণ্ণ রেখে এনসিপিকে একটি সুন্দর রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ আশরাফ উদ্দিন কেন্দ্রীয় সদস্য




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT