ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ডাসারে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

মীর এম ইমরান-মাদারীপুর মীর এম ইমরান-মাদারীপুর Clock মঙ্গলবার রাত ১০:০১, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মাদারীপুরের ডাসারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ আসিক-(২২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কোমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নিহত শ্রমিকের পরিবার। নিহত আসিক মাদারীপুর সদরের থানতলী গ্রামের সাগর হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের জাহানান্দার শরীফের নির্মানাধীন ভবনের দীর্ঘদিন যাবৎ নির্মাণ কাজ করে আসছেন নির্মান শ্রমিক আসিক। প্রতিদিনের মত সোমবার দিবাগত রাত ৯টার দিকে আসিক হাওলাদার ঐ ভবনে কাজ শুরু করেন।

এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শ্রমিক আসিকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT