ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock মঙ্গলবার রাত ১০:০৫, ১২ জানুয়ারী, ২০২১

বগুড়ার আদমদিঘি সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সান্তাহার রেলস্টেশনের অদূরে মালশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আসাদুল খন্দকার (৩২) আদমদিঘি উপজেলার সান্দিড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।

এ বিষয়েসান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী সাংবাদিকদের বলেন, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রাম এলাকায় রেললাইনের উপর দিয়ে পার হচ্ছিলেন আসাদুল। এই সময় ঘন কুয়াশার কারণে পার্বর্তীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি দেখতে না পেয়ে ট্রেনে কাটা পড়ে আসাদুলের মৃত্যু হয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT