ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলা

Police attack on student march in Tangail
টাঙ্গাইলে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলা

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার বেলা ১২:৩১, ১৮ জুলাই, ২০২৪

টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে পুলিশ হামলা চালালে শিক্ষার্থী, সাংবাদিকসহ অনেকে আহত হন। হামলার পর শহরে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

এর আগে কোটা আন্দোলনের সমর্থনে সকাল থেকে প্রেসক্লাবের সামনে জমায়েত হন হাজারো শিক্ষার্থী।

সকাল সাড়ে ১১টার দিকে তারা মিছিল করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে অগ্রসর হয়ে পুরনো বাসস্ট্যান্ডে পৌছান।

এরপর হঠাৎ করেই মিছিলে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদেরও পেটাতে থাকে পুলিশ।

এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষিপ্ত ভাবে ইট পাটকেল ছোড়া শুরু করলে পুলিশ টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়তে শুরু করে। মূহুর্তে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শহরে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছিলো।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT