ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

টাকার মান ডলারের বিপরীতে আরও কমলো ১ টাকা ৬০ পয়সা

অর্থনীতি ২৩২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০২:২৮, ৭ জুন, ২০২২

তিন দিনের ব্যবধানে আবারও টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই দফায় টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে ১ টাকা ৬০ পয়সা। সোমবার (৬ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।

এর আগে, গত বৃহস্পতিবার এক দফা টাকার মান কমানো হয়। তখন জানানো হয়েছিল, ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। এতে প্রতি মার্কিন ডলারের বিনিময় হার হয় ৮৯ টাকা ৯০ পয়সা।

গত ২৯ মে সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রতি ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণের সিদ্ধান্ত জানান। যা পরদিন থেকে কার্যকর হয়।

গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানির মূল্য পরিশোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে টাকা।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরেই নয়বার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে।

আন্তঃব্যাংক রেট গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা এবং ২ জুন ছিল ৮৪ টাকা ৮০ পয়সা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT