ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে লালমনিরহাটে নানান ধরনের কর্মসূচি পালন

জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে লালমনিরহাটে নানান ধরনের কর্মসূচি পালন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার রাত ০১:০৫, ৫ ডিসেম্বর, ২০১৮

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবছর ৩ ডিসেম্বরকে জাতীয় প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। এ বছরও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে লালমনিরহাটের জেলার নানান ধরনের কর্মসূচি পালিত হয়েছে।

জানা গেছে, ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশেই এই দিবসটির সূচনা।
জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে লালমনিরহাটে নানান ধরনের কর্মসূচি পালনসকালে হাতিবান্ধা উপজেলার   প্রান্নাথ পাটিকাপাড়া ডাউয়াবাড়ি বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয়ে আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া ডাউয়াবাড়ি বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয়ে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক – শিক্ষিকাসহ স্থানীয় গনমান্য ব্যক্তিদের নিয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর ইসলাম শাহীন। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT