ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক উথলী শাখায় দিনে-দুপুরে দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি

মোঃ জহিরুল ইসলাম,চুয়াডাঙ্গা মোঃ জহিরুল ইসলাম,চুয়াডাঙ্গা Clock রবিবার রাত ০৯:৫৫, ১৫ নভেম্বর, ২০২০

রবিবার দুপুরে সোনালী ব্যাংক উথলী শাখা একটার সময় ডাকাতির ঘটনা ঘটে।সোনালী ব্যাংক উথলী শাখার ম্যানেজার আবুবকর সিদ্দিকী জানান,রবিবার(১৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে তিনজন হেলমেট পরে প্রথমে গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে।ব্যাংকে প্রবেশ করে ব্যাংকের গেট বন্ধ করে গার্ডদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে। ব্যাংকারদের মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন জমা নিয়ে ব্যাংক থেকে প্রায় ৯ লক্ষাধিক টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে তিনজন লোক।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর ইসলাম(হাফিজ)।

দুপুরে ব্যাংক ও উথলী বাজারে লোকজন কম থাকায় কাউকে ধরা সক্ষম হয়নি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT