ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আড়াই লক্ষ টাকার মাদক উদ্ধার

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৪৩, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া থেকে ৩৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-৫।

 

 

এ বিষয়ে শুক্রবার র‍্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টায় জেলার শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গাজীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে দুলালের আম বাগানের ভেতর অভিযান পরিচালনা করে।

 

 

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা তাদের হেফাজতে থাকা মাদক ফেলে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ২ লক্ষ ৪৭ হাজার ১ শত টাকার ৩৫৩ বোতল আমদানী নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব।

 

 

এ ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT