ঢাকা (রাত ৩:৪৫) শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারদন্ড

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চাঁপাইনবাবগঞ্জ
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চাঁপাইনবাবগঞ্জ

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বুধবার রাত ১১:১৯, ৯ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। সেই সাথে আসামীদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ আগষ্ট) বিকেল সোয়া ৪টায় চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীদের উপস্থিতিতে এই আদেশ প্রদান করেন।

দন্ডিতরা হলেন- জেলার সদর উপজেলার লক্ষীনারায়নপুর গাজিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৩৩) ও দশরশিয়া গ্রামের সাইদুর রহমানের  ছেলে মো. দুলাল(৩৮)।

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় চার্জশীটভূক্ত আসামী সদর উপজেলার সাদিকুল ইসলাম ও নাসির উদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ৪ জুন ভোর রাত সাড়ে ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামাবাদ গ্রামের পাকা সড়কের উপর র‌্যাবের অভিযানে ১ কেজি ৯ শত গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন আমিরুল ও দুলাল। অভিযানকালে সাদিকুল ও নাসির পালিয়ে যান। পরে সাদিকুল গ্রেপ্তার হন।

নাজমুল আজম আরো জানান, এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গ্রেপ্তার ও পলাতক ৪ জনের নামে মামলা দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন ডিএডি এনতাজুল হক। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক তারিফুল ইসলাম ওই ৪ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক এই রায় প্রদাণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT