ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যান্য ২৫১১ বার পঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার সন্ধ্যা ০৬:০৩, ১১ নভেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে। গৌরীপুর আওয়ামী যুবলীগের উদ্যোগে এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাদেকুর রহমান সেলিম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, রামগোপালপুর যুবলীগের আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান নয়ন, যুবলীগ নেতা আশরাফুল করিম নিউটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT