ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গোমস্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের ট্রাক্টর চাপায় নিহত হলেন ড্রাইভার 

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:০০, ২ ফেব্রুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর চাপায় সুমন আলী (৩৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাটে নিজের ট্রাক্টরেই চাপা পড়ে মারা যান ড্রাইভার সুমন। নিহত ট্রাক্টর চালক সুমন উপজেলার রহনপুর পৌর এলাকার পিরাশন ভাটাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (তদন্ত) সেলিম রেজা জানান, গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাট থেকে চালক সুমন ট্রাক্টরে মাটি নিয়ে ফেরার পথে নদীর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টর চালক সুমন মাটি ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT