ঢাকা (দুপুর ১:০৪) বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গুগলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ ডুডল

অন্যান্য ২৩৩৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শুক্রবার বেলা ১২:৩৭, ২৬ মার্চ, ২০২১

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে বিশেষ ডুডল করেছে গুগল। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে গুগল।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে আসছে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে গুগলের হোমপেজে এই বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। ডুডলের অ্যানিমেশনে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

পতপত করে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকার পটভূমিতে রয়েছে নীল-সাদা আকাশ। ডুডলে কার্সর রাখলে দেখায়, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্টস ডে ২০২১’।

ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সার্চ পেজে ইউজারদের নিয়ে যাচ্ছে গুগল।

আজকের ডুডলটি সম্পর্কে গুগল তাদের ডুডল পেজে একটি বিবরণ যুক্ত করেছে। সেখানে তারা লিখেছে, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই ডুডল।

বিবরণে আজকের দিবসটি সম্পর্কে লেখা রয়েছে। এতে বলা হয়ে, আজ সরকারি ছুটি।

এই দিনে ঢাকার অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশিরা জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানায়। অনেকে আজ জাতীয় পতাকার লাল-সবুজ রঙের প্রতীকী পোশাক পরে। আর বিষয়টি ডুডলের শিল্পকর্মে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের জাতীয় পতাকায় থাকা লাল-সবুজ রঙের ব্যাখ্যাও দিয়েছে গুগল। শেষে বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT