ঢাকা (রাত ৯:১৬) শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে ট্রাক

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ১০:০০, ২৯ জুন, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি: যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল নামক এলাকায় রবিবার ভোরে খৈল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে চালকের সহকারি আহত হয়েছে। জানা গেছে, নাটরের স্টেশন বাজারের শ্রী ধীরেন্দ্র নাথ ঘোষ অয়েল মিল থেকে ২৪০ বস্তা খৈল নিয়ে ঢাকা মেট্রো-ট ১৬২৯৩১ নম্বরের একটি ট্রাক চুকনগর বাজারের শাওন এন্টারপ্রাইজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল নামক এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খৈলবাহী ট্রাকটি সড়কের পাশে আবুল কাশেমের মাছের ঘেরে পড়ে যায়। এ সময় চালকের সহকারি জিয়ারুলের মাথা ও হাত কেটে আহত হয়। ট্রাক চালক উজ্জ্বল ও তার সহকারি জিয়ারুলের বাড়ি পাবনা সদর উপজেলার ইসলামগাতী গ্রামে। খবর পেয়ে সকালে চুকনগর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT