ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ০৮:৪৪, ৩১ অক্টোবর, ২০২০

‘মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর)  সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন মাঠ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।

পরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং-এ আহবায়ক সাংবাদিক সফি খান, সদস্য সচিব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, ডঃ আনোয়ার হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT