ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে র‌্যাব-৫ ‘র অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার রাত ০৮:২৬, ২ জুন, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ শীর্ঘ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুর হাট ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন, ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লিরতল গ্রামের আব্দুল আওয়ালের পুত্র মাইদুল ইসলাম, কুড়িগ্রাম সদরের ভেরভেরি গ্রামের রফিকুল ইসলামের পুত্র সবুজ মিয়া ও সদর উপজেলার সুভাকুটি গ্রামের আমির আলীর পুত্র লিটন মিয়া।

সোমবার (১ জুন) রাত সাড়ে ১১ টায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহামেনুর রশিদ এর নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ৩৭ কেজি ৮শ গ্রাম গাঁজা, ৪টি মোবাইল সেট, ৮টি সিম কার্ড, ৩টি মেমোরী কার্ড ও মাদক বিক্রির ৮শ টাকা জব্দ করে।

আটককৃত আসামীদের নামে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে র‌্যাব।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT