ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামের উ‌লিপু‌রে গলায় ফাঁস দি‌য়ে যুব‌কের আত্মহত‌্যা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার দুপুর ০৩:০৪, ৪ অক্টোবর, ২০২০

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে আনাস মিয়া (২৭) না‌মে এক যুবক গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে।
ঘটনা‌টি ঘটে‌ছে, র‌বিবার (০৪ অক্টোবর) ভোররাতে উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউ‌নিয়‌নের মাদারটারী গ্রা‌মে। তি‌নি ওই গ্রা‌মে সোহরাব হো‌সেন খোকার পুত্র।
স্থানীয় ও নিহতের পরিবার সূ‌ত্রে জানা গেছে, গত ৬ মাস আ‌গে আনাস মিয়ার বিয়ে হয়। বি‌য়ের পর থে‌কে তা‌দের দাম্পত‌্য জীব‌নে কলহ শুরু হয়। এরই জের ধ‌রে র‌বিবার ভো‌রে বা‌ড়ির পা‌শের একটি গা‌ছে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রেন তি‌নি।
উলিপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আনাস মিয়া দীর্ঘ‌দিন ধ‌রে মান‌সিক ভারসাম‌্যহীন ছি‌লেন।
পরিবারের অভিযোগ না থাকায় ইউডি মামলা রুজু করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT