ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে আইসক্রিম বিক্রেতার মৃত্যু

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার বিকেল ০৫:৪১, ৭ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিল মিয়া(৩০) নামে এক আইসক্রিম বিক্রেতার মর্মান্তিক  মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের ডোবার পাড় গ্রামে। নিহত খলিল ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক খলিল মিয়া দীর্ঘদিন থেকে ব্যাটারিচালিত ভ্যানে আইসক্রিম বিক্রি করে সংসার চালাতেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে ভ্যানে চার্জ দিতে যান  ওই আইসক্রিম বিক্রেতা। এ সময় অসাবধানতাবশত বিদ‌্যুৎস্পৃষ্ট হন তিনি। বাড়ির লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পথে রওনা হন। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। পথেই মারা যান তিনি।

উলিপুুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ পরিবারের নিকট দেয়া হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT