ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার সন্ধ্যা ০৬:১৫, ৪ নভেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে হামীমা খাতুন জান্নাতি (২১ মাস) বয়সী এক শিশুর ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বুুধবার (০৪ নভেম্বর) দুপুরে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।নিহত শিশু ওই গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হামীমা খাতুন জান্নাতি সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়।

অনেক খোঁজাখুজির পর স্বজনরা তাকে পানিতে ভাসতে দেখে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT