ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর চাপায় নিহত ১

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার বিকেল ০৪:২৯, ৬ ডিসেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে জামুদ্দি (৪২)নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃ্ত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে,গত শনিবার (৫ ডিসেম্বর) রাত ৯ টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে উপজেলার তবকপুর ইউনিয়নের হামির বাজার এলাকায়।নিহত ব্যক্তি মধ্য বিজয়ারাম তবকপুর গ্রামের কলম উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়,গত শনিবার রাত ৯ টায় চিলমারী থেকে উলিপুরগামী ট্রাক্টরটি দ্রুতগতিতে আসলে চাকায় পৃষ্ট হয়ে জামুদ্দি ঘটনাস্থলে মারা যায়।খবর পেয়ে উলিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।ঘাতক চালক ট্রাক্টরটি ফেলে পালিয়ে যায়।পরে ট্রাক্টরটি জব্দ করা হয়।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,মামলা প্রক্রিয়াধীন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT