ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূর ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার দুপুর ০৩:৩৭, ১৭ নভেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধূর ওড়না পেঁচানো ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ। ঘটনাটি ঘটেছে, গত রা‌ত সোমবার  (১৬ ন‌ভেম্বর) উপজেলার বজরা ইউনিয়নের খামার দামার হাট গ্রামে। নিহত গৃহবধূ পার্শ্ববর্তী বিরহীম গ্রামের ইউসুফ আলীর কন্যা।

স্থানীয় সূত্রে  জানা যায়, গত দুই বছর পূর্বে ওই গ্রামের আমজাদ হোসেনের পুত্র দুখু মিয়ার সাথে রত্নার বিয়ে হয়। দুখু মিয়ার এটি চতুর্থ বি‌য়ে ব‌লে জানা গে‌ছে। বিয়ের পরবর্তী সময় থেকে রত্না বেগমের সা‌থে প‌রিবা‌রের লোকজনের নানা বিষয় নি‌য়ে বি‌রোধ চ‌লে আস‌ছিল। এরই জের ধ‌রে সোমবার রা‌তে সবার অজা‌ন্তে শয়ন ঘ‌রের আড়ার সা‌থে ওড়না পেঁচি‌য়ে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে। খবর পেয়ে রা‌তেই থানা পু‌লিশ মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানা অফিসার  ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, মরদেহ উদ্ধার ক‌রে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপু‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য কুড়িগ্রাম ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT