ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুমিল্লায় স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ একাদশের ৪-০ গোলের জয়

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বুধবার সকাল ০৮:৪৪, ১ জুলাই, ২০২৬

কুমিল্লা জেলার স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে লাল একাদশকে ৪-০ গোলে পরাজিত করেছে সবুজ একাদশ।

মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার কে. আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় জেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীরা অংশ নেন। খেলাটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইফতেখার হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামীম, মো. আবদুল কাদের, ইঞ্জি. মো. আবু হানিফ এবং ইউনুছ খান।

বিজয়ী সবুজ একাদশের হয়ে খেলেন মাহমুদ রাজ, জাহিদুল ইসলাম, ইমরান হোসাইন, আবু হানিফ, আবু মুছা নিরব, নাছির, সালেহ, ইব্রাহিম, আব্দুল্লাহ আল মামুন, মাসুদুল, জুম্মান রাফি, শাওন ও সাইদুল ইসলামসহ আরও অনেকে।

খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন মোছলে উদ্দিন মোল্লা শান্ত। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা স্বেচ্ছাসেবীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT