ঢাকা (রাত ১০:২৩) সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কিশোরগঞ্জে ২৫০ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনের হাতে ঈদ উপহার তুলে দেন পৌর মেয়র

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার ১২:১৩, ২৩ মে, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ২৫০ জন ইমাম, খতিব ও মোয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছেন পৌর মেয়র মাহমুদ পারভেজ। শুক্রবার (২২ মে) সকালে পৌরসভার কানিঘাটা জামে মসজিদ প্রাঙ্গণে মেয়রের ব্যক্তিগত উদ্যোগে এ উপহার প্রদান করা হয়।

ঈদ উপহার সামগ্রীর ছিল ১০ কেজি চাল, এক কেজি পোলাও চাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি ডাল, এক প্যাকেট দুধ ও এক প্যাকেট সেমাই। এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাসিম খান, পৌর সচিব হাসান জাকির বাপ্পী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রতন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT