ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কারাগারের কয়েদির মৃত্যু

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার ১২:০৭, ২১ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত কয়েদি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার চিমড়দিঘী এলাকার এনামুল হকের ছেলে আবুল কালাম আজাদ লিটিল (৪৪)।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, আবুল কালাম আজাদ টাকা পয়সা সংক্রান্ত একটি মামলার আসামী। সে ৪ মাসের সাজা প্রাপ্ত এক আসামী ছিলো।

শনিবার দিবাগত রাত দেড়টায় বুকের ব্যাথা সহ্য করতে না পেরে কারাগার কর্তৃপক্ষকে জানায়। পরে কারাগার কর্তৃপক্ষ তাকে সঙ্গে সঙ্গে কারাগার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাত ২টায় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, তার মরদেহ ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে নবাবগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT