ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শুক্রবার দুপুর ০২:৫৫, ২ এপ্রিল, ২০২১

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, “বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।”

অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকা গ্রহণকারীর একজন। গত ২৭ ও ২৮ জানুয়ারি দেশে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নিয়েছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT