ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এক-এগারোর আলোচিত অধ্যায় ফের আলোচনায়: সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের গ্রেফতার

জাতীয় ২১১৫ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার বেলা ১২:৪২, ৩০ মার্চ, ২০২৬

রাজধানীতে আবারও আলোচনায় এসেছে এক-এগারো পরবর্তী সময়ের বিতর্কিত ঘটনাপ্রবাহ। সেই সময়ের আলোচিত ব্যক্তি, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আফজাল নাছের (৬১)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও, ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

এর আগে একই সময়ের সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই সাবেক সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ—ডিবির হাতে গ্রেফতার হন এবং বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।

 

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এক-এগারো সরকারের সময় রাজনৈতিক ব্যক্তিদের ওপর নির্যাতনের অভিযোগে তার নাম বহুবার উঠে আসে। বিশেষ করে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনায় সরাসরি উপস্থিত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

জানা যায়, ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। নোয়াখালীর সেনবাগ তার গ্রামের বাড়ি। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।

 

অভিযোগ রয়েছে, এক-এগারো সরকারের সময় বিএনপির শীর্ষ নেতাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাগুলোর সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে অসদাচরণ এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

 

এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল ভিডিও ধারণ এবং ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনের ঘটনাতেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT